অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করায় ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জুলাই ২০২২ রাত ১০:১১

remove_red_eye

৪৮৮

আকতারুল ইসলাম আকাশ : ভোলার দৌলতখান উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করায় আইয়ুব আলী মুন্সি নামে এক ব্যবসায়িকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ জুলাই) দুপুরে এ জরিমানা করা হয়।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, দৌলতখান বাজারের ব্যবসায়ি আইয়ুব আলী মুন্সি শহরের পৌর ৪ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় অবৈধভাবে হাজারেরও বেশি গ্যাসের সিলিন্ডার মজুদ রেখেছেন। ওই আবাসিক এলাকায় শতশত বাড়ি-ঘর রয়েছে। অবৈধভাবে মজুদ রাখা এসব গ্যাস সিলিন্ডার থেকে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। লাইসেন্সবিহীন এসব গ্যাস মজুদ রাখায় আইয়ুব আলী মুন্সিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং তাকে নিরাপদ স্থানে এসব গ্যাস সিলিন্ডার সরিয়ে নিতে বলা হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...