বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জুলাই ২০১৯ রাত ১০:৪০
১০৬৬
আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশনে নিখোঁজ ২৮ জেলে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না যেন থামছে না। গত শনিবার ভোরে চরফ্যাশনে সাগর মোহনা মেঘনা নদীতে ৩ ট্রলার ডুবির ঘটনায় ২ দিন অতিবাহিত হলেও হতভাগ্য নিখোঁজ জেলেদের খোঁজ মেলেনি। স্থানীয় প্রশাসন বলছে এখন পর্যন্ত ২৮ জেলে নিখোঁজ। সোমবার বিকাল পর্যন্ত কোন সন্ধ্যান পাওয়া যায়নি। নূরাবাদ, আহাম্মদপুর, ফরিদাবাদ, মাদ্রাজ এলাকায় নিখোঁজ জেলেদের পরিবারের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটেছে।
এদিকে ফরিদাবাদ এলাকায় একই বাড়ির ৩ ভাই-ভাতিজার নিখোঁজ হওয়ার খবরে তাদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। নূরাবাদ ও আহাম্মদপুর গ্রামের আরও ১১ জনের পরিবারে যেন কান্নার রোল থামছে না।
সোমবার রাত সাড়ে ৮ টায় নিঁেখাজ জেলেদের উদ্ধার তৎপরতা নিয়ে জানতে গেলে উপজেলা নির্বাহি অফিসার রুহুল আমিন বলেন, দুই দিন যাবৎ কোস্ট গার্ড, পুলিশ ও চর মাদ্রাজ, নূরাবাদ ইউপি চেয়ারম্যান সহ সাগরে নিখোঁজ জেলেদের সন্ধান করতে গেলে সাগর প্রচন্ড উত্তাল থাকায় কাঙ্খিত গন্তব্যে যাওয়া সম্ভব হয়নি। এখন পর্যন্ত খোঁজ মিলেনি নিখোঁজ জেলেদের। হতভাগ্য এসব জেলেদের যে কোন মূলে জীবিত উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে গত শনিবার সকালে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মেঘনার সাগর মোহনায় ভোর ৬ টায় মনির মাঝির ১ টি ট্রলার ও সকাল ৯ টায় নুরাবাদ ইউনিয়নের শাজাহান মাঝির দু’টি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে গভীর সাগরে গেলে আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৮ জেলে নিখোঁজ রয়েছে। সাগর উত্তাল থাকার কারনে উদ্ধার তৎপরতা ব্যবহত হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত