অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার মনপুরায় হরিণের মাংসসহ দুই শিকারি গ্রেফতার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২২ রাত ০৮:৩১

remove_red_eye

৫১৮

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জবাইকৃত ৮ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে গ্রেফতার করা হয়েছে। দুই হরিণ শিকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে বন বিভাগ মামলা দিলে শুক্রবার সকাল ১০ টায় আটকৃতদের মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়।


পঁচা কোড়ালিয়া বনবিভাগের বিটকর্মকর্তা মোঃ আব্বাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১ টায় মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালের সংরক্ষিত বনাঞ্চলে তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় জবাইকৃত ৮ কেজি হরিণের মাংসসহ দুই হরিণ শিকারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃআরিফ ও মোঃ শাকিল। এদের বাড়ি উপজেলার ২নং হাজির হাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দাসের হাট গ্রামে। পরে আটককৃতদের মনপুরা বন বিভাগের রেঞ্জ অফিসে এনে মামলা দেওয়া হয়।

এই ব্যাপারে মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম জানান, শুক্রবার সকালে আটকৃত দুইশিকারির বিরুদ্ধে বন্য প্রাণীসংরক্ষন ও নিধন আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।