অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্থ ১২ ব্যবসায়ীকে অনুদান দিলেন এমপি জ্যাকব

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২২ রাত ০৯:৫০

remove_red_eye

৪৬৩

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১২ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের কোটি টাকার ওপরে ক্ষতি হয়।

মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান দেন এমপি জ্যাকব। ওই অনুদানের টাকা ব্যবসায়ীদের মধ্যে এমপি জ্যকবের পক্ষে বিতরন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী সহ আ’লীগের নের্তৃবৃন্ধ।

এর আগে ঈদের দ্বিতীয় দিন সোমবার বিকেল ৪ টার সময় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তখন ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা টিম লিডার আবু সাইদুজ্জামান জানিয়েছিলেন, রাকিবের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় ১১ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তবে ওই দিন রাতে আনন্দ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সোহেল মেম্বার জানান, অগ্নিকান্ডের ঘটনায় ১২ ব্যবসায়ীর দোকান পুড়ে যায়। তিনি সহ ব্যবসায়ীরা অভিযোগ করেন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দেরী করে আসায় ব্যবসায়ীদের কোটি টাকার ওপরে ক্ষতি হয়।

এদিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সমবেদনার পাশপাশি তাৎক্ষনিক অনুদান ঘোষনা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ১২ ব্যবসায়ী রিপন, মোঃ আব্বাস, মোঃ মিজানের, মোঃ রাসেল, মোঃ জিহাদ, মোঃ রাকিব, মোঃ খোকনের, মোঃ ছাইফুল, মোঃ জাবেদ, নুরুজ্জামান ফরাজী, আইয়ুব আলী ও মোঃ জামালউদ্দিন সহ প্রত্যেক ব্যবসায়ীকে দশ হাজার টাকা করে এমপি জ্যাকবের অনুদানের টাকা তুলে দেওয়া হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেদ মোল্লা, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, উল্টর সাকুচিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ কাজী, আনন্দ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সোহেল মেম্বার সহ অন্যান্যরা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...