অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ৭ দিনে অনলাইনে পৌনে ৭ কোটি টাকার কোরবানির পশু বিক্রি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২২ রাত ১০:৪৭

remove_red_eye

৩৬৯

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাধারণ পশুর হাটের সাথে সাথে জনপ্রিয়তা পেয়েছে অনলাইন কোরবানির পশুর হাট। এবছর শুক্রবার (৮জুলাই) পর্যন্ত গত সাত দিনে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত এ হাটগুলোতে এক হাজার ৬৪টি কুরবানির পশু বিক্রি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ ৭৭৩টি এবং ছাগল ও ভেড়া ২৯১টি। এগুলোর বাজার মূল্য ছয় কোটি ৭২লাখ ২৩হাজার টাকা।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর করোনাকালিন কোরবানির ঈদ উপলক্ষে জেলায় একটি ও সাত উপজেলায় সাতটি অনলাইন কুরবানির পশুরহাট চালু করা হয়। এ ৮টি অনলাইন পশুর হাটে গত বছর এক হাজার ৫৫টি পশু বিক্রি হয়েছে। এর দাম হয়েছে সাড়ে আট কোটি টাকা। এ বছর এর দ্বিগুন পশু বিক্রির আশা ছিল তাদের। তবে এবছর করোনার প্রকোপ কম থাকায় মানুষ হাটে গিয়েই কুরবানির জন্য পশু ক্রয় করেছেন। তাই অনলাইনে চাহিদা ছিল কম। এর পরও গত সাত দিনে এক হাজার ৬৮টি পশু ছয় কোটি ৭২ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলা প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে আরো জানা গেছে, এবছর কুরবানী ঈদ উপলক্ষে ৯৩টি স্থায়ী ও ৩৯টি অস্থায়ী পশুরহাট বসেছে। এর মধ্যে সদরে ১৫টি, দৌলতখানে ৬টি, বোরাহনউদ্দিনে ১২টি, তজুমদ্দিনে ৫টি, লালমোহনে ২৬টি, চরফ্যাশনে ২২টি ও মনপুরায় ৭টি। এ হাটগুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ২১টি ভেটেনারী মেডিকেল টিম কাজ করছে।  

এবছর ভোলায় কোরবানির জন্য বিভিন্ন খামারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে মোট এক লক্ষ তিন হাজার পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে গরু ৫৫হাজার ৮৭০টি, মহিষ ৮৫০টি, ছাগল ৪৪ হাজার ৯৩০টি ও ভেড়া এক হাজার ৩৫০টি। তবে ভোলায় এ বছর পশুর চাহিদা রয়েছে ৯৭হাজার ৫০০টি। চাহিদার চেয়ে পাঁচ হাজার ৫০০টি পশু বেশি রয়েছে।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, এ বছর কুরবানি উপরক্ষে এবছর অনলাইনে গত বছরের তুলনায় দ্বিগুন পশু বিক্রির লক্ষ মাত্রা ছিল। কিন্তু করোনার প্রকোপ কম থাকায় সাধারণ মানুষ হাটে গিয়েই কুরবানির পশু কিনেছেন। তার পরও  গ্রাম হিসেবে অনলাইনে ভালো সারা পাওয়া গেছে। সামনের দিকে মানুষ সরাসরি পশু ক্রয়ের চেয়ে অনলাইনের প্রতি আগ্রহী হবে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...