বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জুলাই ২০১৯ রাত ১০:৩০
১৯৫৯
আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশনে সাগরে মাছ শিকারে যাওয়া সকল জেলেদেরকে সতর্ক করেছেন উপজেলা প্রশাসন। মৎস্য শিকারে প্রত্যেক ট্রলারে জেলেদের জন প্রতি লাইফ জ্যাকেট না থাকলে জেল জরিমানা করা হবে। ট্রলার মালিকরা জেলেদের লাইফ জ্যাকেট নিশ্চিত করে জেলেদের নিরাপত্তা ব্যবস্থা করে নদীতে পাঠাবে। এ ব্যাপারে নদীতে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্য চেকিং করে পর্যাপ্ত কিনা নিশ্চিত করবে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন।
উল্লেখ্য, গত শনিবার বঙ্গোপসাগরের ৩ ট্রলার ডুবিতে ২৮ জেলে নিঁেখাজ থাকার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং জেলেদের নিরাপত্তার লক্ষ্যে ইলিশ ধরা মৌসুমে প্রশাসন কঠোর ভূমিকা নিতে বাধ্য হয়েছে। জীবন ও জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে গিয়ে আর কোন মায়ের কোল যেন খালি না হয়। ইলিশ মৌসুমে দূর্যোগের সময় প্রত্যেক জেলেকে ট্রলারে লাইফ জ্যাকেট পরে মাছ ধরা বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার বিকালে তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, ২৮ জেলেকে এখনও জীবিত উদ্ধারের লক্ষ্যে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। হতভাগ্য জেলেরা বেঁচে আছে কিনা নিশ্চিত বলা যাচ্ছে না। ভবিষ্যতে এমন হৃদয় বিধারক ঘটনা যেন আর না ঘটে সেই লক্ষ্যে মাছ ধরা মৌসুমে প্রত্যেক জেলে লাইফ জ্যাকেট পরা ব্যতিত নদী-সাগরে মাছ শিকার করতে দেওয়া হবে না। ট্রলারে লাইফ জ্যাকেট না থাকলে আটক করে মালিক ও জেলের শাস্তির ব্যবস্থা করা হবে। আর্থিক অসচ্ছলতার কারনে কোন জেলে লাইফ জ্যাকেট কিনতে না পারলে উপজেলা প্রশাসন লাইফ জ্যাকেটের ব্যবস্থা করবে। এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে আলাপ করে কিছু সংখ্যক লাইফ জ্যাকেট আনার ব্যবস্থা করা হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, একটি লাইফ জ্যাকেটের মূল্য ৮শ টাকা থেকে ১৫শ টাকা। জেলেরা উত্তাল সাগরে মাছ শিকারে জীবনের ঝুঁকি থাকে। একটি লাইফ জ্যাকেটের চেয়ে একজন জেলের জীবন অনেক বেশি। একটু সচেতন হলে নদীতে দুর্ঘটনার কবল থেকে সহজে রক্ষা পাওয়া যায়। নদীতে ট্রলার দুর্ঘটনায় চরফ্যাশনে প্রায় ৪৫ জন জেলের সলিল সমাধি ঘটেছে। উপজেলা মৎস্য অফিস এ যাবৎ ৩৫ মৃত জেলে পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত