অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

রীতি মেনে কুমির বিয়ে করলেন মেয়র

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২২ সকাল ১০:২৬

remove_red_eye

৬১২

সাদা গাউন ও স্বর্ণালঙ্কার পড়িয়ে একটি কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর একজন মেয়র। যেই বিয়ে দেখতে হাজির হয় দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ। অদ্ভুত এ বিয়ের অনুষ্ঠান মেক্সিকোর ওজাকা প্রদেশে আয়োজন করা হয়। বিয়েটির ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শত বছরের পুরোনো রীতি ধরে রাখতেই এমন বিয়ের আয়োজন করেছে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাছাড় প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র গড়ে তোলার জন্য এ বিয়ের মাধ্যমে প্রার্থনা করেছেন তারা। 

রয়টার্স জানায়, ওক্সাকা উপকূলে স্যান পেড্রো হুয়ামেলুলা নামে জেলেদের ছোট্ট একটি গ্রামে বৃহস্পতিবার (৩০ জুন) আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এ বিয়ের।
অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ মেক্সিকোর দক্ষিণের রাজ্য ওক্সাকায় অনেকগুলো জাতিগোষ্ঠীর বসবাস। অত্যন্ত কঠোরভাবে যারা নিজেদের ভাষা এবং ঐতিহ্য রক্ষা করে আসছে।

মেয়র সোসা বলেন, ‌নদীতে যাতে অনেক মাছ পাওয়া যায়, সেজন্য প্রকৃতির কাছে আমরা অনেক বৃষ্টি আর খাবার প্রার্থনা করেছি এই বিয়ের মাধ্যমে।

মেক্সিকান টাইমস জানায়, কুমিরের সঙ্গে মেয়রের বিয়েতে কমতি ছিল না কোনো আয়োজনের। শুধু তাই নয়, আদিবাসী আয়োজনের সঙ্গে যোগ হয়েছে খ্রিস্টান বিয়ের রীতিনীতিও। আর এ জন্য বিয়ের দিন কনেকে (কুমির) সাজানো হয় সাদা গাউন ও স্বর্ণালঙ্কার দিয়ে।

তবে বিয়ে শুরুর আগে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। হিংস্র কুমিরটির মুখ বেধে রাখা হয় দড়ি দিয়ে। 

সূত্র: রয়টার্স, এনডিটিভি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...