বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুলাই ২০১৯ রাত ১১:২১
৮৭৩
জুয়েল সাহা বিকাশ :ভোলার উত্তর দিঘলদীয় এলাকার মাদক ব্যবসায়ী পুলিশের বন্দুক যুদ্ধে নিহত মোঃ জাকিরের ছোট ভাই মোঃ আকবর হোসেন (৩৫) ও তার সহযোগী মোঃ রিয়াজ(২৫) কে ১১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খুশিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, দিঘলদীর মাদক ব্যবসায়ী জাকির বন্দুক যুদ্ধে নিহত হয়। কিন্তু তার ছোট ভাই আকবর দীর্ঘ দিন ধরে গোপনে এ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ১০৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫ হাজার ৩০০ টাকাসহ আকবর ও তার সহযোগী বিয়াজকে আটক করা হয়। আককৃত মোঃ আকবর হোসেনের বাড়ি ভোলা সদর উত্তর দিঘলদী ইউনিয়নের ৯নং ওয়াডের খুশিয়া গ্রামে। তার পিতার নাম মৃত সাদেক আলী। এছাড়াও আকবরের সহযোগী মোঃ রিয়াজের বাড়ি দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। তার পিতার নাম মৃত আঃ হান্নান।
ডিবি ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকবর স্বীকার করে সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ভোলা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত