অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের জন্মদিনে মিছিলের নগরীতে পরিনত বোরহানউদ্দিন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুন ২০২২ রাত ১১:৫০

remove_red_eye

৫০৭

 বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম জন্মদিনে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শ্লোগানে শ্লোগানে পৌর শহর মিছিলের নগরীতে পরিনত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের বাসার সামনে থেকে তাঁর নেতৃত্বে শুরু হওয়া পৌর শহরমুখী র‌্যালিটি শেষ মুহূর্তে জনসমুদ্রে পরিনত হয়েছে।
বিকাল চারটা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে কর্মী-সমর্থকরা পতাকা, প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে উপজেলা সড়কে সংসদ সদস্যের বাসভবনের সামনে জড়ো হয়। এছাড়া জনপ্রতিনিধিগণও নানা বাদ্যযন্ত্র, কর্মী-সমর্থক নিয়ে একই এলাকায় অবস্থান নেন। ওই স্থান থেকে আলী আজম মুকুল এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি বোরহানউদ্দিন পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে পৌর শহরের চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে আলী আজম মুকুল এমপি বলেন, ২০০১ সালের এদেশের মানুষ চার দলীয় জোটের দূ:শাসন দেখেছে। তাঁদের মামলা-হামলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারেনি। আমরা প্রতিহিংসায় বিশ্বাসী না, উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। পঁচিশ তারিখে উদ্বোধন হবে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু। যা এখন বিশ্ব ব্যাংক সহ সারা বিশ্বের বিস্ময়। তিনি আরও বলেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে। ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...