অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বিদ্যুতের ২৭৫০ কিঃমিঃ সরবরাহ লাইন ঝুঁকিপূর্ণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুন ২০২২ রাত ১০:৩০

remove_red_eye

৪৬৮

অমিতাভ অপু :  ভোলায় ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানী ( ওজোপাডিকো) ও পাল্লী বিদ্যুৎ বিভাগের  ১১ হাজার ২৬৯ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইনের মধ্যে ঝুঁকিপূর্ণ ও দুর্বল লাইন রয়েছে ২ হাজার ৭৫০ কিলোমিটার। এই সব ল্ইান এক সঙ্গে সংস্কার বা পরিবর্তন না করার কারনে প্রায় প্রতিদিন বিপর্যয় দেখা দেয়। ৮ থেকে ১৫ বার বিদ্যুৎ বন্ধ থাকা স্বাভাবিক নিয়মে দাঁড়িয়েছে। সরবরাহ লাইনের ত্রæটি ( বিপর্যস্ত স্থান )খুঁজতে হিমসিম খেতে হয় দুই সংস্থার মাঠ স্টাফদের। কয়েক ঘন্টার বিদ্যুৎ বিহীন থাকতে নাভিশ্বাস ওঠে গ্রাহকদের। এ জেলায় বর্তমানে ৫টি প্লান্ট থেকে সাড়ে ৬শ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জেলার চাহিদা রয়েছে মাত্র ৯০ মেঘাওয়াট। কেবল সরবরাহ লাইনের ত্রæটির জন্য দুর্ভোগ , মেনে নিতে পারছেন না গ্রাহকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
 সোমবার পল্লী বিদ্যুতের জিএম মোঃ আলতাফ হোসেন জানান, ওই সংস্থার অধীন জেলায় বিদ্যুৎ সরবরাহ লাইন রয়েছে ১০ হাজার ৬শ ৮৫ কিলোমিটার ।  এর মধ্যে ২৫ ভাগ লাইন সংস্কারের প্রয়োজন হয় প্রতি বছর। ওজোপাডিকোর অধীন জেলা ৫৮৪ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন রয়েছে। এর মধ্যে ৩ কেভি লাইন রয়েছে ১২৬ কিলোমিটার, ১১ কেভি লাইন রয়েছে ১৬ কিলোমিটার, ১১/ দশমিক ৪ কেভি লাইন রয়েছে ১২৮ কিলোমিটার, ১২৩ কেভি লাইন রয়েছে ১৫ কিলোমিটার, দশমিক ৪ কেভি লাইন রয়েছে ১৮২ কিলোমিটার ও দশমিক ২৩ কেভি লাইন রয়েছে ১৫ কিলোমিটার। এর মধ্যে ঝুকিপূর্ন লাইন রয়েছে ৭০ কিলোমিটার। ওই সংস্থার প্রকৌশলীরা জানান,  সদর উপজেলায় যেখানে প্রয়োজন ২০টি ফিডার লাইন ।  রয়েছে মাত্র ৬টি ফিডার ।  এক একটি ফিডার লাইনের দূরত্ব ১০ থেকে ৩০ কিলোমিটার দীর্ঘ।  ফলে তুলাতুলি সমস্যা হলে জেলা শহরের প্রেসক্লাব এলাকা অন্ধকারে থাকবে। এই সব সমস্যা দূর করার জন্য ছোট ছোট ফিডার করার প্রস্তাব থাকলেও তা করা হচ্ছে না ।  সরবরাহ লাইনের পাশ থেকে গাছ সরানোর কোন উদ্যোগ নিচ্ছে না দুটি সংস্থাই। ফলে সামান্য ঝড় বৃষ্টিতে গাছের পাতা, ডালা পড়লেই ঝুঁকিপূর্ণ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গেল মাসে চরফ্যাশনে পল্লী বিদ্য্যুৎ বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ওজোপাডিকোর বিরুদ্ধে জেলা উন্নয়ন সভায় ক্ষোভ জানান বিভিন্ন দফতরের কর্মকর্তারা।  ওই সংস্থার সহকারী প্রকৌশলী মোঃ ইউছুফ জানান, রাত দিন যখনই লাইনে ফল্ট দেখা দেয়, তাৎক্ষনিক তাদের স্টাফরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাইনের ফল্ট খুঁজে বের করেন। স্টাফদের জন্য নেই উন্নত যানবাহান ও যন্ত্রপাতি। ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম. হাবিবুর রহমান জানান, ঝুঁকিপূর্ন পুরাতন লাইন দ্রæত সরিয়ে নেয়া প্রয়োজন। একই সঙ্গে জেলা ব্যাপী ফিডার সংখ্যা বাড়াতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ লাইনের নিচ ও আশপাশ থেকে গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিতে হবে। তবেই এ অঞ্চলের মানুষ বিদ্যুৎ সুবিধা পাবেন। একই কথা জানান সাবেক  অধ্যক্ষ এম. ফারুকুর রহমান, নাগরিক কমিটির সহসভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ।  ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী জানান ইতিমধ্যে সরবরাহ লাইন সংস্কার কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ লাইনের নিচ ও আশপাশ থেকে গাছ অপসারনের জন্য জেলা প্রশাসককে উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি। গ্রাহকদেও অভিযোগ আকাশে মেঘ দেখলেই আগেই সরবরাহ বন্ধ করে দেন ওজোপাডিকো ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...