অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় জোয়ারের পানিতে ১০ গ্রাম প্লাবিত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুন ২০২২ রাত ১০:৩০

remove_red_eye

৪১১

১০ হাজার মানুষ  পানিবন্দি

আবদুল্লাহ জুয়েল, মনপুরা : ভোলার বিচ্ছিন্ন মনপুরায় দুই দিনের টানা বর্ষণ ও পূর্ণীমার প্রভাবে মেঘনার পানি প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে। দিনে-রাতে দু’বেলায় জোয়ারে পানিতে বেড়ীবাঁধের বাহিরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে ১০ গ্রামের নি¤œাঞ্চলে বসবাসরত আনুমানিক ১০ হাজারের ওপর মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন বন্যা নিয়ন্ত্রন বেড়ীবাঁধহীন সদ্য ঘোষিত নতুন ইউনিয়ন কলাতলী ও ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চরনিজাম এলাকা। শুক্রবার বিকেলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ২-৩ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে বলে মুঠোফোনে জানিয়েছেন কলাতলীর ইউপি সদস্য আবদুর রহমান।
এদিকে প্রবল বর্ষণ ও পূর্ণীমার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার  ৩১ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ।
শুক্রবার বিকেল ৪টায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরযতিন, দাসেরহাট, চরজ্ঞান ও সোনারচর গ্রামের বেড়ীবাঁধের বাহিরে নি¤œাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও ১ নং মনপুরা ইউনিয়নের আন্দিরপাড়, কূলাগাজী তালুক, কাউয়ারটেক গ্রামের বেড়ীরবাঁধের বাহিরের অংশ প্লাবিত হয়েছে।
অপরদিকে নতুন বেড়ীবাঁধহীন কলতালী ইউনিয়নের চরকলাতলী ও চরখালেক গ্রাম জোয়ারে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাটের বেড়ীবাঁধের বাহিরের নি¤œাঞ্চল ও বিচ্ছিন্ন চরনিজামে জোয়ারে প্লাবিত হয়।
এদিকে প্লাবিত এলাকার নি¤œ আয়ের মানুষ রান্না করতে না পারায় অভূক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দুর্গত এলাকার জসিম, হাবিব, মাকছুদ, কামাল, রহিমা, ঝুমুর, কুদ্দুসসহ ১নং মনপুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন সহযোগিতা পায়নি তারা।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার আল নোমান মুঠোফোনে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমতে প্লাবিত এলাকায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...