অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মুসলমানদের বাড়িঘর ভেঙ্গে দেওয়ার বিরোধিতায় সরব সাবেক বিচারপতিরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুন ২০২২ রাত ০৯:৩৯

remove_red_eye

৫১৬

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের বিতর্কিত ‘বুলডোজার রাজনীতি’র বিরোধিতায় সরব হয়েছেন দেশটির অবসরপ্রাপ্ত ছয় বিচারপতি ও ছয় জ্যেষ্ঠ আইনজীবী। ইসলামের নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া মুসলমানদের বাড়িঘর বুলডোজ দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘বিচারবর্হিভূত সমষ্টিগত শাস্তি’ বলে আখ্যা দিয়েছেন।

বেছে বেছে মুসলিম নাগরিকদের সহিংসতায় অভিযুক্ত বলে চিহ্নিত করে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘সংবিধানের প্রহসন’ বলে চিঠিতে চিহ্নিত করেছেন তারা।

তারা লিখেছেন, ‘একটি শাসক প্রশাসনের এই ধরনের নৃশংস দমন-পীড়ন আইনের শাসনের অগ্রহণযোগ্য বিপর্যয় ও নাগরিকদের অধিকারের লঙ্ঘন এবং সংবিধান ও রাজ্যের নিশ্চিত করা মৌলিক অধিকারগুলোর প্রতি উপহাস করে।’

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি  বি সুদর্শন রেড্ডি, ভি গোপাল গৌড়া এবং এ কে গাঙ্গুলী, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এপি শাহ এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে চন্দ্রু (মাদ্রাজ) এবং মোহাম্মদ আনোয়ার (কর্নাটক) চিঠিতে স্বাক্ষর করেছেন।  স্বাক্ষরকারী অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাক্তন আইনমন্ত্রী শান্তি ভূষণ, আইনজীবী প্রশান্ত ভূষণ, অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং, শ্রীরাম পঞ্চু, সিইউ সিং এবং আনন্দ গ্রোভার।

ইসলামের নবীকে নিয়ে কটুক্তির কারণে গত সপ্তাহে ১৫টি মুসলিম দেশের প্রবল চাপের মুখে পড়ে বিজেপি সরকার। আন্তর্জাতিক চাপের মুখে দলের মুখপাত্র নুপুর শর্মাকে বহিষ্কার করা হয়। তবে এরপরও বিজেপির একাংশের নেতা ও সমর্থকরা দলের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। 

গত শুক্রবার উত্তর প্রদেশে নুপুর শর্মার গ্রেপ্তার দাবিতে মুসলমানদের বিক্ষোভের পরপর ‘বুলডোজার রাজনীতি’ শুরু করে যোগি আদিত্যনাথ সরকার। বিক্ষোভে অংশ নেওয়ায় ইতোমধ্যে তিন শতাধিক মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের বাড়িঘর ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে যোগি। ইতোমধ্যে কয়েক জনের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়েও দেওয়া হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...