অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

১০৫৪

বোরহানউদ্দিন প্রতিনিধি ।। ভোলায় গাছ কাটতে গিয়ে বৈদতিক তারের সাথে জরিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মোঃ আব্দুল মজিদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মজিদ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। সোমবার সকালে সাচড়ার ২ নং ওয়ার্ডের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালের দিকে ওই এলাকার রাস্তার পার্শে গাছ কাটতে গাছের উপর উঠেন শ্রমিক আব্দুল মজিদ। ওই এসময় গাছ ডাল কাটতে গিয়ে তিনি বৈদতিক তারের সাথে জরিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।