বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই জুন ২০২২ রাত ১১:০৮
৪১১
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ৬০ জন কিশোরীর ৩২ দিন প্রশিক্ষণ শেষে কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে কানাডার গ্লোবাল এ্যাফেয়ার্সের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনালের কারিগরী সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ ওই প্রতিযোগীতার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। সুশীলণের উপজেলা সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান। তিনি বলেন, ‘উপকূলীয় এলাকায় মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগেন। সামাজিক নিরাপত্তায় মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশে কারাতে প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাহাউদ্দিন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিষ্ট মো. শহিদুল ইসলাম, এসআরএইচআর মো. তৌফিকুল করিম চৌধুরী, সুশীলনের টিম ম্যানেজার মো. রকিবুল বাহার, প্রশিক্ষক মো. সালাউদ্দিন ভূঁইয়া প্রমুখ। প্রশিক্ষণের বিষয়ে উন্নয়ন সংস্থা সুশীলনের টিম ম্যানেজার মো. রকিবুল বাহার জানান, বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্পের আওতায় কানাডার গেøাবাল এ্যাফেয়ার্সের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনালের কারিগরী সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ উপজেলার পিছিয়ে পড়া কিশোরীদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নিজের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কারাতের প্রশিক্ষণ দিচ্ছে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক