অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

শেয়ারবাজারে দরপতন অব্যাহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০২২ বিকাল ০৩:৪২

remove_red_eye

৫৭৭

দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় সোমবার (১৩ জুন) দরপতন অব্যাহত ছিল। প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার পর এ নিয়ে দরপতন দ্বিতীয় দিন গড়ালো।

এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ২৫৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৪০ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৬৭ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৮৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৫৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির। দিন শেষে সিএসইতে ৪৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...