অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরার মেঘনায় ভেসে এলো মৃত ডলফিন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জুন ২০২২ রাত ১২:৫৪

remove_red_eye

৫২০

 ভোলার মনপুরায় মেঘনায় ভাসতে থাকা একটি মৃত ডলফিন জেলেদের সহযোগিতায় উদ্ধার করে বনবিভাগ।  পরে বনবিভাগের কর্মীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে নদীর পাড়ে মাটি খুঁড়ে চাপা দেয়। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাটি এড়িয়ে যাওয়ায়  ডলফিনটি কোন জাতের বা কিভাবে এটি মনপুরার মেঘনায় এসেছে তা জানা সম্ভব হয়নি। সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ১ নং মনপুরার ইউনিয়নের তুলাতলী ঘাট সংলগ্ন মেঘনা পাড় থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় ডলফিনটি উদ্ধার করে বনবিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, মৃত ডলফিন মাছটি ৩০ ইঞ্চি লম্বা। ওজন ৪ কেজি। মাথায় আঘাতে চিহৃ রয়েছে। স্থানীয় জেলেরা জানান, গভীর সমুদ্রে ডলফিনের বাস। মেঘনার কাছাকাছি সমুদ্র থাকায় খাদ্যের সন্ধানে দলছুট হয়ে মেঘনায় এসে আঘাতে মৃত্যু হয়।

এই ব্যাপারে উপজেলা বনবিভাগের মনপুরা বিটের বিট কর্মকর্তা মোঃ মিলন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে মৃত ডলফিন মাছটিকে তুলাতলী ঘাটে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়।এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন মুঠোফোনে জানান, ডলফিন ও হাঙ্গর মাছ বনবিভাগের অধীনে। তবে নি¤œচাপের প্রভাবে এটি মেঘনায় এসেছে। পরে আঘাতে মৃত্যু হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...