বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই জুন ২০২২ দুপুর ০১:১৩
৪৩৮
ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ১১ জুন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ গ্রহণ ও মতামত ব্যক্ত করার জন্য কাউন্সিলরদের তালিকা অনুমোদন করা হয়েছে। রোববার দলীয় অফিসে জেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় দলের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে কাউন্সিলরদের তালিকা সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহমুদ, হামিদুল হক বাহালুল মোল্লা, এডভোকেট জুলফিকার আহমেদ, এডভোকেট আশ্রাফ হোসেন লাভু, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সফিকুল ইসলাম,
আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমূখ। ওই বৈঠকে জেলা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সম্পাদকসহ ওয়ার্কিং কমিটির সদস্যরা অংশ নেন। একই সঙ্গে মতামত ব্যক্ত করেন। এদিকে সম্মেলন কে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইতো মধ্যে বিশাল প্যান্ডেল তৈরীর কাজ শুরু হয়েছে।
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত