অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২২ রাত ১২:২৭

remove_red_eye

৬৫৬

ভোলার বোরহানউদ্দিনে একটি অনলাইন ও ইউটিউব ভিত্তিক মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার। বৃহস্পতিবার দুপুরে বড়মানিকা ইউনিয়ন পরিষদে বোরহানউদ্দিনে কর্মরত সংবাদকর্মীদের উপস্থিতিতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত ও প্রশ্নেত্তরে জসিমউদ্দিন হায়দার জানান, একটি সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেল টাইমস২৪ ও একটি অনলাইন মিডিয়ার প্রতিনিধির ফেসবুক পেইজে জেলেদের কার্ড থাকা সত্বেও তাঁদের চাল দেয়া হচ্ছেনা বলে অনিয়মের অভিযোগ তোলা হয়।

ওই অভিযোগ সম্পূর্ণ তথ্যবর্জিত, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। তিনি বলেন, বড়মানিকা ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ২ হাজার ৯২৮ জন। ফেব্রুয়ারি-মার্চ মাসে মাথাপিছু  ৮০ কেজি করে  সরকারি বরাদ্দ আসে ১ হাজার ৯১৭ জনের নামে। ১ হাজার ১১ জনের নামের চালের বরাদ্দ পাওয়া যায়নি। এখন এপ্রিল-মে মাসে বরাদ্দ এসেছে ১ হাজার ৭০২ জনের নামে। গত প্রান্তিকের চাল ৮০ কেজি করে ১ হাজার ৯১৭ জনের মাঝে বিতরণ করা হয়েছে। আবার এবারে গতবার যারা বাদ পড়েছে ওই ১ হাজার ১১ জন সহ আগের তালিকার তুলনামূলক হতদরিদ্র ৬৯১ জনের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন সরকারি বরাদ্দ না আসলে কীভাবে একসাথে সবার মধ্যে চাল বিতরণ সম্ভব!

ওই সময় উপজেলা নির্বাহি অফিসার ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের উপস্থিতিতে বানোয়াট অভিযোগ তোলা এ সরকারের ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা বলে তিনি  মন্তব্য করেন। ওই সময় ইউপি সদস্য মো. বাবুল বয়াতি, ওবায়দুল হক বাবুল, আমিন হাওলাদার, মো. শহিদুল ইসলাম, মো. জাকির হোসেন, দীন ইসলাম, মো. ছালেম পাটোয়ারী, মো. রবিউল আলম ও মো. সালামতউল্লাহ উপস্থিত ছিলেন। ওই ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সম্পূর্ণ স্বচ্ছ্ব প্রক্রিয়ায়  প্রতিজন জেলেকে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কোন অনিয়মের প্রশ্নই আসেনা। উপজেলা নির্বাহী অফিসার  মো. সাইফুর রহমান জানান, যথাযথ নিয়মে চাল বিতরণ করা হয়েছে। অনিয়মের প্রশ্ন তোলা অবান্তর। তার পরও কারো অভিযোগ থাকলে আমলে নেয়া হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...