অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে ঝড়ে মাদ্রাসার ছাত্রাবাস ও ৫টি ঘর বিধ্বস্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মে ২০২২ রাত ১১:১৯

remove_red_eye

৫২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় হঠাৎ ঝড়ে মাদ্রাসার ছাত্রাবাসসহ ৫ টি বসত ঘর লন্ডভন্ড হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীসহ আহত হয়েছে অন্তত: ৫ জন। শনিবার (২৮ মে) দুপুরে ভোলার দৌলতখান উপজেলার  দক্ষিণ জয়নগর ইউনিয়ন ও ভোলার উপ-শহর বাংলাবাজার এলাকায় জামেয়া গাফরিয়া আসরাফুল উলুম মাদ্রাসার ছাত্রাবাস সহ একই এলাকায় গাছ পড়ে ৫ টি বসত ঘড় দুমড়েমুচড়ে যায়। এছাড়াও উপড়ে পড়েছে গাছপালা,বিচ্ছিন্ন হয়েগেছে বৈদ্যতিক সংযোগ। এতে পুরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জামেয়া গাফরিয়া আসরাফুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রিয়াজুল ইসলাম ও মাওলানা ওমর ফারুক বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লাস চলাচালীন সময় হঠাৎ  ঝড়ে মাদ্রাসার ক্লাস রুম, ছাত্রাবাস ও লাইব্রেরি সহ ৪ টি ঘড় দুমড়েমুচড়ে যায়। এসময় আমরা মাদ্রাসায় ৮০ থেকে ৯০ জন শিক্ষার্থীদের উদ্ধার করে পাশের মসজিদে নিয়ে যাই। এতে মাদ্রাসার প্রায় ৫ শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় খোকন মুন্সি বলেন, হঠাৎ ঝড়ে মাদ্রাসার ৪ টি টিনের ঘর দুমড়ে মুচড়ে যায়।মাদ্রাসার ছাত্রদের ডাক চিৎকারে আমরা এগিয়ে এসে ভাঙ্গা মাদ্রাসার ঘড় থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হই।
ঝড়ে গাছ পরে বসত ঘর দুমড়েমুচড়ে যাওয়াএকই ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী বলেন, বিলের থেকে কয়ডা মুগডাল  তুলে ঘরে বইসা পরিস্কার করতেছিলাম। হঠাৎ কালো মেঘ কইরা চারপাশ আন্দার হইয়া গেছে। সাথে সাথে বেমালা বাতাসেরলগে ঘরের পাশের রেন্ডি গাছ  ভাইঙ্গা ঘরের উপরে পরছে। এতে আমার ঘড়ডা ভাইঙ্গা তছনস হইয়া গেছে।একই রকম এই ইউনিয়নে আরও ২ টি ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিচ্ছিন্ন ভাবে ঝরে বসত ঘড় দুমড়েমুচড়ে যায়।
এদিকে ভোলা জেলা প্রশাসক মো. তৈফিক ই-লাহী চৌধুরী জানান, হঠাৎ ঝরে দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় একটি মাদ্রাসার ও বেশ কিছু বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রশাসনকে পাঠানো হয়েছে।এসময় তিনি আরও জানান ক্ষতির পরিমান তালিকা করা হচ্ছে। তালিকা করে তাদের পাশে দাড়ানোর আশ্বাস দেন তিনি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...