অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১১ই মে ২০২৬ | ২৮শে বৈশাখ ১৪৩৩


ভোলায় রবিদাস জনগোষ্ঠীর ১১ দফা দাবিতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মে ২০২২ রাত ০৯:৪০

remove_red_eye

৩৬৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় বাংলাদেশের অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর জীবন, জীবিকা ও বাঁচার তাগিদে জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষার ১১ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টায় ভোলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)  ভোলা  জেলা কমিটির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠত হয়। মানববন্ধন শেষে  ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা , অবিলম্বে ‘‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন” এর গেজেটে রবিদাস জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করাসহ  রবিদাসদের প্রতি অস্পৃশ্যতার চর্চা আইন করে নিষিদ্ধ করতে সংসদে উত্থাপিত “বৈষম্য বিরোধী আইন ২০২২" পাস করা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারী চাকুরীতে রবিদাসদের জন্য ৫% কোটা প্রণয়ন ও বাস্তবায়ন করা,আগামীতে সংসদে রবিদাস জনগোষ্ঠীর জন্য ৫ টি সংরক্ষিত আসনের ব্যবস্থা করা,পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসেবে ঘোষণা দিয়ে পাদুকা শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপন করা,  সরকারী খাস/জমিদারী খাস, পরিত্যক্ত জমি ও দীর্ঘদিন যাবত বসবাসরত ভিটা দখলী শর্তে রবিদাসদের মাঝে চিরস্থায়ী বন্দোবস্ত  প্রদান করাসহ তাদের ১১ দফা দাবিগুলো বাস্তবায়নের জন্য তুলে ধরেন।
এসময় বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে আপনার সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এককালীন অর্থ সহায়তা, শিক্ষাবৃত্তি, বয়স্কভাতা ইত্যাদি প্রদান করে এই অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের চেষ্টা করছে বর্তমান সরকার। জাতীয় অর্থনীতিতে চামড়াশিল্প সর্বোচ্চ অবদান রাখলেও এই জনগোষ্ঠীর মানুষদের অবদানকে ঐ অর্থে মূল্যায়ন করা হয়নি। বর্তমানে এ খাত রপ্তানি আয়ের দ্বিতীয় অবস্থানে থাকলেও রবিদাস সম্প্রদায়ের কারিগররা এর অংশীদার হতে ব্যর্থ হয়েছে। অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছে "দিন আনা দিন খাওয়া পর্যায়ের এই জনগোষ্ঠীর পরিবারগুলি। রবিদাস জনগোষ্ঠী সম্পর্কে সংশিষ্ট দপ্তরে নির্ভরযোগ্য তথ্য না থাকা, আন্তরিকতার অভাব এবং যথাযথ যোগাযোগ না থাকার কারনে এই সকল প্রাপ্য সুবিধাদি হতে আমরা বঞ্চিত হচ্ছি।  এসময় তারা তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাষ নন্দী , বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) ভোলা জেলা কমিটির সভাপতি নিতাই রবিদাস,  সাধারণ সম্পাদক গোপাল রবিদাস, সহ সাধারণ সম্পাদক অংকুর রায়, সাংগঠনিক সম্পাদক নিখিল রবিদাস প্রমূখ।
 লালমোহন প্রতিনিধি জানান, ১১ দফা দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ করেছে রবিদাস জনগোষ্ঠী। সোমবার  সকালে লালমোহন থানার সামনে এ কর্মসূচিতে বাংলাদেশের অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর জীবন, জীবিকা ও বাঁচার তাগিদে জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় ১১ দফা দাবী তুলে ধরা হয়। একই সাথে রবিদাস জনগোষ্ঠীর সংগঠন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর লালমোহন উপজেলা কমিটির আয়োজনে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশে রবিদাস সমাজের শতাধিক নারী-পূরুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিআরএফ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ¯œব চন্দ্র কমল, লালমোহন উপজেলা কমিটির সভাপতি ধীরেন চন্দ্র রবিদাস, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রবী দাস প্রমূখ।






জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

আরও...