অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরন করছে:এমপি শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জুলাই ২০১৯ রাত ০৯:৫৭

remove_red_eye

৯৬৮

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, স্বল্প সময়ে বাংলাদেশের দ্রæততম উন্নয়ন দেখে আজ বিশ্বের অনেক দেশ কিভাবে স্বল্প সময়ে দেশকে উন্নয়ন করতে হয় তা বাংলাদেশকে দেখে অনুসরন করছে। এক সময় বাংলাদেশ ছিলো তলা বিহীন ঝুড়ির দেশ, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৩ টি মসজিদ, কওমী মাদ্রাসা ও ৫৫ জন দুস্থদের মাঝে ত্রাণের ঢেউটিন ও খাদ্যশস্য বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
ইউএনও হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ওসি মীর খায়রুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমুখ।