বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ১১:০৫
৬৩৩
জলবায়ু সঙ্কটের কারণে ক্রমবর্ধমান তাপমাত্রা সারাবিশ্বে মানুষের ঘুম নষ্ট করছে। এ সংক্রান্ত সবচেয়ে বড় গবেষণায় বিষয়টি উঠে এসেছে।
গবেষণাটি পরিচালনা করেছে ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়। গবেষকরা ৬৮টি দেশে ৪৭ হাজার মানুষের হাতে ঘুম-ট্র্যাকিং ব্যান্ড বেঁধে ৭০ লাখ রাতের পরিসংখ্যান ব্যবহার করেছেন।
ভাল ঘুম স্বাস্থ্য ও সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বৈশ্বিক তাপ রাতের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, এমনকি দিনের চেয়েও দ্রুত বাড়ছে এই তাপমাত্রা। এতে ঘুম কঠিন হয়ে পড়ছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক নাগরিকরা ইতিমধ্যে বছরে গড়ে ৪৪ ঘন্টা ঘুম বঞ্চিত হচ্ছে। ঘুম কমে যাওয়ার মাত্রা আরও বাড়বে। কারণ পৃথিবী নামের গ্রহটি উত্তপ্ত হওয়া অব্যাহত রয়েছে। প্রতি ডিগ্রী উষ্ণায়নে ঘুমের ক্ষতি পুরুষদের তুলনায় নারীদের প্রায় এক চতুর্থাংশ বেশি। এই ক্ষতির মাত্রা ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য দ্বিগুণ এবং কম ধনী দেশগুলোতে তিন গুণ বেশি।
পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, ক্রমবর্ধমান তাপমাত্রা স্বাস্থ্যের ক্ষতি করে। স্বাস্থ্যগত এসব ক্ষতির মধ্যে রয়েছে হার্ট অ্যাটাক, আত্মহত্যা, মানসিক স্বাস্থ্যের সঙ্কট, দুর্ঘটনা এবং আঘাতের পাশাপাশি কাজ করার ক্ষমতা হ্রাস। টানা ঘুমাতে না পারলেও এই ধরনের স্বাস্থ্যগত ক্ষয়ক্ষতি হয়। তাপজনিত কারণে বারবার ঘুম ভাঙার একটি মূল কারণ হতে পারে,যার ফলে এই স্বাস্থ্যগত ক্ষতি হয়। তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও মানুষ এখনও গরম রাতের সাথে মানিয়ে নিতে পারেনি।
গবেষণায় নেতৃত্বদানকারী কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের কেল্টন মাইনর বলেন, ‘আমাদের বেশিরভাগের ক্ষেত্রে ঘুমের দৈনন্দিন রুটিন খুব পরিচিত অংশ; আমরা আমাদের জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটাই। কিন্তু বিশ্বের অনেক দেশে ক্রমবর্ধমান সংখ্যক মানুষ পর্যাপ্ত ঘুমায় না। এই গবেষণায়, আমরা প্রথম বৈশ্বিক প্রমাণ সরবরাহ করেছি যে, গড় তাপমাত্রার চেয়ে বেশি উষ্ণতা মানুষের ঘুম নষ্ট করে।’
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত