দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১০:৪২
৫১৯
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানের বাংলাবাজার এলাকায় মালবাহী ট্রাকে টিনের চাপে নান্নু খলিফা (৫৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৮মে) ভোরে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার সিয়াম স্টোর সামনে এ ঘটনা ঘটে। নিহত নান্নু খলিফা চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের মৃত শাহাজানের ছেলে।
উপজেলার বাংলাবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, টিন বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে চরফ্যাশন উদ্দেশ্যে রাতে ভোলা ইলিশা ঘাটে আসেন। এসময় নিহত ওই বৃদ্ধ যাত্রী হিসেবে চরফ্যাশনে যাওয়ার উদ্দেশ্যে টিন বোঝাই ট্রাকে উঠে সামনের খালি জায়গায় ঘুমিয়ে যান। ট্রাকটি উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের বাংলাবাজার এলাকার নতুন মসজিদ সংলগ্ন সিয়াম স্টোরের সামনে পৌঁছলে ব্রেক দিলে ট্রাকে থাকা টিনের স্তুপ ছিটকে পড়ে টিনের চাপে ঘুমন্ত এ বৃদ্ধের মৃত্যু হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত