বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১২:০০
৪০৪
ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত হারুন মাতাব্বরকে দেখতে এসে তাঁর ভাই মো. বাচ্চু মাতাব্বরকে ছুরি দিয়ে কুপিয়েছে হারুন মাতাব্বরের শালা হুমায়ূন কবির। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ঘটনা ঘটে। বেয়াইকে কুপিয়ে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে দৌঁড়ে পালানোর সময় নিকটবর্তী হাওলাদার মার্কেট থেকে জনতার হাতে আটক হন হুমায়ূন কবির। আটকের পর হুমায়ূন কবিরকে পুলিশে সোপর্দ করা হয়। হুমায়ূন কবির উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪ নাম্বার বেডে চিকিৎসারত হারুন মাতাব্বর জানান, মঙ্গলবার বিকালে বাড়ির পাশের আইউব আলীর বাগানের মধ্য দিয়ে আমি ও আমার স্ত্রী ঘরের দিকে আসতেছিলাম। ওই সময় আমার শ্বশুর মোশারেফ হোসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধর জের ধরে আমার ভাই বাচ্চু, আবু, আকবর, লৎফর মাতাব্বর আমাদের উপর হামলা করে। তারা আমাদের মাথা ফাটানোসহ শরীরের বিভিন্ন অংশ জখম করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে আমাদের বোরহানউদ্দিন হাসপাতালে আনে। এখনও আমার শরীরের ৫-৬ টি স্থানে সেলাই। আমার স্ত্রী তাছনুর বেগমের অবস্থাও একই রকম। তিনি আরো জানান, কাল পিটিয়ে মঙ্গলবার আমার ভাই বাচ্চু আমাকে দেখতে আসে। ওই সময় আমার শালা হুমায়ূন কবিরও ছিল। তাঁদের ভিতর কথা কাটাকাটি হয়। আমার মাথার পিছনে ঘটনা হওয়ায় কে কাকে ছুরি দিয়ে কুপিয়েছে তা দেখিনি। অন্য বেডের রোগী দেখতে আসা প্রত্যক্ষদর্শী মো. জসিমউদ্দিন জানান, আমার রোগী ছিল ডেঙ্গু বেডে। ১৪ নাম্বার বেডে রোগী দেখতে আসা লোকজনের হৈ চৈ শুনে ওইদিকে যাই। হাঠাৎ ব্যাগে থাকা ছুরি বের করে হুমায়ূন করিব বাচ্চুকে পিছন দিক দিয়ে আঘাত করে। রক্ত বের হবার পর কবির দৌড়ে পালানোর চেষ্টা করে। আমি পেছন পেছন দৌঁড় দেই। আমি,স্থানীয় ইউসুফসহ লোকজন নিকটবর্তী হাওলাদার মার্কেটে কবিরকে ধরে ফেলি। হুমায়ূন কবির জানান, আমার দূলাভাই হারুন মাতাব্বরকে দেখতে হাসপাতালে যাই। বেয়াই বাচ্চু মাতাব্বর আসার পর আমাকে মারধর করে। এক পর্যায়ে টিকতে না পেরে আমি আপেল কাটার ছুরি দিয়ে বাচ্চু মাতাব্বরকে আঘাত করি। ভোলা সদর হাসপাতালে নেয়ার সময় বাচ্চু মাতাব্বর জানান, আমি আমার ভাইকে দেখতে এসেছি। এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাকে মেরে ফেলার জন্য কবির ছুরি দিয়ে আঘাত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. মো. তারেক জানান, বাচ্চু মাতাব্বরের শরীরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির জানান, হুমায়ূন কবির থানা হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত