অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ফিনল্যান্ডকে হুমকি দেননি পুতিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই মে ২০২২ সকাল ০৭:৩৭

remove_red_eye

৬৫০

উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো হুমকি দেননি। রোববার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসিটো এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের প্রায় এক হাজার ৩০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। এই ন্যাটো জোটে যোগদান ইস্যুতেই ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। তাই ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানেরও বিরোধিতা করে আসছে মস্কো। ইতোমধ্যে বেশ কয়েকবার বিষয়টি নিয়ে ফিনল্যান্ডকে হুমকিও দিয়েছে রাশিয়া।

তবে চলতি সপ্তাহে বিষয়টি নিয়ে টেলিফোনে সরাসরি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসিটো।

রোববার সিএনএনকে তিনি বলেছেন, ‘তিনি (পুতিন) নিশ্চিত করেছেন যে, তিনি মনে করেন এটি ভুল। তিনি বলেছেন, আমরা আপনাকে হুমকি দিচ্ছি না। সব মিলিয়ে, আলোচনাটি ছিল ভাল, আমি বলতে পারি শান্ত ও সংযত।’

নিনিসটো বলেন, ‘কথোপকথনটি সরাসরি এবং সোজাসাপ্টা ছিল এবং এতে কোনো ধরনের উত্তেজনা ছিল না। উত্তেজনা এড়ানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল।’

প্রসঙ্গত, রোববার আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিতে আবেদন করার কথা জানিয়েছে ফিনল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন জানিয়েছেন, শিগগিরই এ ব্যাপারে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হবে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...