বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই মে ২০২২ রাত ১০:২১
৪৫৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে দীর্ঘদিন ধরে পরিবেশক দোকানীদের সয়াবিন তেল নাই বলে ফিরিয়ে দিলেও শনিবার রাতে ইউএনও’র অভিযানে গুদামে মিললো ১৭৭৬ শত লিটার রূপচাঁদা ব্রান্ডের সয়াবিন তেল। ওই সময় ওই তেল জব্দসহ পরিবেশককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা রোডে ইউএনও ও নির্বাহী হাকিম মো.সাইফুর রহমান রূপচাঁদা ব্রান্ডের ভোজ্য তেলের পরিবেশক মেসার্স মাকসুদুর রহমান এন্টারপ্রাইজের গুদামে(সাবেক চিত্রমনি সিনেমা হল) অভিযান পরিচালনা করেন। ওই সময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গুদাম থেকে বোতল ও প্যাকেটজাত ১ হাজার ৭ শত ৭৬ লিটার সয়াবিন তেল জব্দ করেন।
ইউএনও মো. সাইফুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার ৭ শত ৭৬ লিটার সয়াবিন তেল জব্দ করেন। ওই সময় মেসার্স মাকসুদুর রহমান এন্টারপ্রাইজের মালিক মাকসুদুর রহমান চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। রাতেই ওই তেল পৌর শহরের ভূমি অফিসের সামনে সাধারণ ক্রেতাদের কাছে তেলের গায়ের মূল্যে লিটার প্রতি ১৬০ টাকা ধরে বিক্রি করে দেয়া হয়। এদিকে পৌর শহরের মুদি ব্যবসায়ী মো. বাবুল, মো. আজাদ সহ আরো অনেকে জানান,তাঁরা খুচরা বিক্রির জন্য পাইকারি দামে তেল কিনতে গেলে সরবরাহ নেই বলে পরিবেশক ফিরিয়ে দিয়েছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত