অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০১৯ রাত ১১:২১

remove_red_eye

৯৪৫

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে ইয়াবাসহ মোঃ মাইনুদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। আটককৃত মাইনুদ্দিন ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ছোট আলগী গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আঃ মোতালেব ছেলে। বুধবার বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) ওসি মোঃ শহিদুল ইসলাম দৈনিক বাংলার কণ্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মাইনুদ্দিনকে আটক করি। সে একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ভোলা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।