অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে বৃদ্ধকে কুপিয়ে জখম


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মে ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

৪৯৬


 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোস্তফা (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার চরখিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দাইমুদ্দিন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধ মোস্তফা জানান, ৪ শতক জমি নিয়ে একই বাড়ির জাকির গংদের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধে চলে আসছে। শনিবার সকালে ওই বিরোধপূর্ণ জমিতে জাকির গংরা জোরপূর্বক পুকুরের ঘাটলা দিতে গেলে তারা বাধা দেই।  এসময় তারা Íিগপ্ত হয়ে জাকির, আল আমিন, মান্নান সহ ৫ থেকে ৭জন  মিলে  তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয় অভিযুক্ত আল আমিন জানান, উল্টো তারা তাকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তিনি দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।