অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে পানিতে ডুবে দু’ভাইয়ের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০১৯ সকাল ০৭:১৫

remove_red_eye

৯৪৮

লালমোহন প্রতিনিধি : ভোলায় পানিতে ডুবে মোঃ সিয়াম (০৫) ও নুর হাফেজ (০৪) নামে দু’ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা দু’জন আপন চাচাতো ভাই। বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভোট স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
এদের মধ্যে সিয়াম ওই এলাকার মোঃ ইউসুফ নবী ও নূর হাফেজ ইউনুস নবীর ছেলে।
স্থানীয়রা জানান, শিশু সিয়াম ও নূর হাফেজ ঘরের পাশে পুকুরে ফেলা করছিল। ওই এসময় তারা দু’জন পুকুরে পরে যায়। ওই সময় তাদের খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ওই পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেছে সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।