অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বৃষ্টিতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মে ২০২২ রাত ১১:৫২

remove_red_eye

৫১৩

 ভোলায় রাইসান (৫) নামে এক শিশু তাদের বসতঘরের উঠানে বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে। নিহত রাইসান ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ২ নম্বর চর গঙ্গাপুর গ্রামের ওয়ার্ডের কৃষক মোঃ মোকলেছ এর ছেলে। মঙ্গলবার (১০ মে ) ওই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় মোঃ আব্দুল কালাম খান এ তথ্য নিশ্চিত জানান, দুপুরের দিকে গুড়ি গুড়ি   বৃষ্টি শুরু হলে রাইসান তাদের বসতঘরের উঠাতে খেলতে বের হয়। ওই সময় তার মা ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলো। পরে খেলতে গিয়ে বাড়ির উঠানের পুকুরে পরে যায়। এরপর রাইসানকে তার পরিবারেরর সদস্যরা অনেক সময় দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পুকুরের তাকে ভাসতে দেখে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  বোরহানউদ্দিন থানার কর্মকর্তা (ওসি ) মোঃ শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।