বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মে ২০২২ রাত ১১:৩৫
১২৬৪
আকতারুল ইসলাম আকাশ II ভোলায় ফাহিম (২৫) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ মে) সকালে শহরের হোমিও কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ফাহিম সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের চর পোটকা গ্রামের আবুল হোসেনের ছেলে। ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, ফাহিম ভুয়া পুলিশ কনস্টেবল সেজে ফেসবুক একাউন্ট খুলে লিয়া নামে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় ফাহিম। একপর্যায়ে তরুণী বুঝতে পারে ফাহিম ভুয়া পুলিশ সদস্য। তখন তরুণী নিরুপায় হয়ে ভোলা সদর মডেল থানায় ফাহিমের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। যাঁর মামলা নম্বর-২০/২২।
মামলার বাদী ও প্রতারণার শিকার ওই তরুণী ভোলা শহরের হোমিও কলেজ রোড এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় ভাড়া থাকেন। তাঁর বাড়ি নোয়াখালীর রায়পুর উপজেলায়।ওই মামলায় মঙ্গলবার সকালে ফাহিমকে শহরের হোমিও কলেজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, ফাহিমকে আটকের পর তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে পুলিশের পোশাক, প্যান্ট, জুতা, গেঞ্জি ও একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম জানিয়েছে, সে একাধিক মেয়ের সাথে ফেসবুকে ভুয়া পুলিশ কনস্টেবল সেজে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন।
ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন জানান, মঙ্গলবার বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
তিনি আরও জানান, মামলাটির সুষ্ঠ তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের রিমান্ড চাওয়ার প্রয়োজন হলে আদালতে রিমান্ড চাওয়া হতে পারে।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত