বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই মে ২০২২ সন্ধ্যা ০৭:২৯
৬১২
আজ থেকে সাতক্ষীরার গোবিন্দভোগ আম গাছ থেকে পেড়ে বাজারজাত শুরু করেছেন আম ব্যবসায়ীরা। প্রথম ধাপে বাগান থেকে পাকা আম সংগ্রহ শুরু করছেন তারা।
এদিকে সংগ্রহের প্রথম দিনেই শহরের সুলতানপুর বড়বাজারে আম বিক্রি হয়েছে কেজি প্রতি ৬৫ টাকা দরে।
প্রতি বছরের মতো এ বছরও আম পাড়ার ক্ষেত্রে জেলা প্রশাসনকে তৎপর দেখা গেছে। কড়াকড়ি আরোপ করে তারা বলছেন, নির্ধারিত সময়ের আগে যদি কোনো ব্যবসায়ী বা চাষী অপরিপক্ক আম গাছ থেকে পেড়ে কার্বাইড দিয়ে বাজারজাত করার চেষ্টা করেন তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ (৫ মে) বৃহস্পতিবার জেলার আম বাগানগুলো থেকে প্রথম পর্যায়ে আমচাষীদের গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ কয়েক প্রজাতির আম পাড়ার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নিদের্শনা অনুযায়ী পরবর্তী ধাপে পর্যায়ক্রমে আগামি ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
গত ২৭ মার্চ সরকারি কর্মকর্তা ও আম ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আম ভাঙার সময়সীমা নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন।
জানা গেছে চলতি বছর ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে জেলায় আমের আবাদ হয়েছে। আবাদ বাড়লেও এ বছর ৫০ ভাগ আম গাছে মুকুল আসেনি। উল্লেখ্য জেলায় ৫ হাজার ২৯৯টি আমবাগান ও ১৩ হাজার আমচাষী রয়েছে।
সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, চলতি বছর জেলায় আমের ফলন কম হয়েছে। বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমচাষীরা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত