অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


করোনা শনাক্ত ৪ জনের, মৃত্যু নেই


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২২ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

৫৫৪

বাংলাদেশে ৪ মে সকাল ৮টা থেকে ৫ মে সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ অপরিবর্তিত আছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জন।

 

বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৫৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।