অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২২ সকাল ১০:৫৮

remove_red_eye

৮৫৬

 ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশু মিম (৩) এর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামে জাকিরের পুকুরে এই ঘটনা ঘটে। পুকুরে ডুবে মৃত শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ জাকিরের মেয়ে ।
স্থানীয়রা জানান, শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত মৃত ঘোষনা করেন।