অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে পুকুরে অলৌকিক আলোর ঝলকানি পাওয়া গেল জলন্ত টর্চ লাইট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০১৯ রাত ১০:২১

remove_red_eye

৯০৯

আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গনি মিয়ার সেন্টার এলাকার হাতেম আলী হাওলাদার বাড়ির পুকুরে গত বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার দিক থেকে দেখা গিয়েছে আলোর ঝলকানি। এ রহস্যময় ঘটনা নিয়ে চলছে পুরো উপজেলাব্যাপী তোলপাড়। হাজার হাজার মানুষ ছুটছে সে দৃশ্য দেখার জন্য। কেউ বলে হীরার খনি, কেউ বলে সাপের মাথার মণি, কেউ বলে পুরোনো কোনো রাজমহল, আবার কেউ সাত রাজার ধন।

গতকাল স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং শতশত উৎসুক জনতার উপস্থিতিতে স্থানীয় নুর হোসেনকে পুকুরে নামতে বলে। সে প্রথমে অনিচ্ছা পোষণ করলেও উপস্থিত সকলের অনুরোধে পুকুরে নেমে আলোর ঝলকানির নিকট পৌঁছায়। এ সময় নুর হোসেন পুকুর থেকে সান লাইট কোম্পানির ব্যাটারী চালিত একটি কালো রংঙের জলন্ত টর্চ লাইট নিয়ে উঠে আসেন। উৎসুক জনতা জলন্ত টর্চ লাইট দেখে হতভম্ব হয়ে টর্চ লাইটি এক নজর দেখতে ভির জমায়। টর্চ লাইট উদ্ধারের পর হাতেম আলী হাওলাদার বাড়ির লোকজনসহ উৎসুক জনাতার ভয় বা রহস্য নিরসন হল।

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, উক্ত বিষয় নিয়ে উপজেলাব্যাপী যে গুজব ছড়িয়েছে সেই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে ঘটনাটি পরিদর্শনের জন্য বলা হয়েছে। জলন্ত টর্চ লাইট পাওয়ার ব্যাপারটি আমি শুনেছি। সকলকে এসব গুজবে কান না দেয়ার জন্য এবং গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করছি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...