বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০১৯ রাত ০৮:২৮
৯০৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ভোলা এর আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ভোলা এর সহযোগিতায় জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান এর সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন আহমেদ, ভোলা পৌর সভার প্যানেল মেয়র মো: শাহে আলম,ক্যাব এর ভোলা জেলার সাধারন সম্পাদক মো: সোলাইমান সহ আরো অনেকে। সেমিনার এর শুরুতে ভোক্তা অধিকার আইন এর গুরুত্ব তুলে ধরেন নির্বাহী মেজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের অংশগ্রহনে জেলার বিভিন্ন বাজার ও লোকালয়ে সভা-সেমিনার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ছাড়াও বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন,ভোক্তা অধিকার সংরক্ষন আইন থাকলেও জনগন সেই আইন ও অধিকার সম্পর্কে সচেতন না থাকায় সুফল আইনের সুফল মিলছেনা। ভোক্তা অধিকার সংরক্ষন আইন সম্পর্কে ব্যাপক প্রচারনা ও জনসচেতনা প্রয়োজন। আইনের প্রয়োগের মাধ্যমে সব সময় পন্যের ভেজাল রোধ করা ও ক্রেতা ঠকানো সম্ভব নয়। ভেজাল খাদ্য ও পন্য থেকে অধিকার সম্পর্কে ভোক্তাদের নিজেদেরই সচেতন হতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভেজাল খাদ্য ও পন্য উৎপাদন রোধে কাজ করে যাচ্ছে। এখন শুধু ক্রেতা-বিক্রেতাদের সচেতন হওয়া জরুরী ।
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি
স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি
ঈদে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমছে
দেশের ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৩ লাখ
২০২৭ সালের এসএসসি শুরু ডিসেম্বরেই, রুটিন হবে ৩৮ দিনের
১০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
হামে ৪৩২ শিশুর মৃত্যু: মায়েদের কোল ভরা রাখাই এখন বড় চ্যালেঞ্জ
যাকে বিয়ে করলেন সাদিক কায়েম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক