অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

ভোলায় পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৫১

remove_red_eye

৫৭২

অচিন্ত্য মজুমদার II ভোলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত ওই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা ও দায়রা জজ মোঃ মহাসিনুল হক, কোস্টগার্ড জোনাল কমান্ডার মোঃ সাহেদ ছাত্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ স¤পাদক আব্দুল মমিন টুলু, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর অন্যতম সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের কন্যা বিশিষ্ট চিকিৎসক ডা: তাসলিমা আহমেদ মুন্নি, ভোলা পুনাক সভানেত্রী নূর জাহান ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক অমিতাভ অপ,  জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এনামুল হক আরজুসহ ভোলা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম-ওলামাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অভ্যাগত অতিথিবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, করোনা মহামারীর কারনে আমরা দীর্ঘদিন একত্রীত হতে পারিনি। আজকের ইফতারের আয়োজনের মাধ্যমে সবাই একত্রিত হতে পেরেছি। ইফতারের পুর্ব মূহুর্তে দোয়া কবুল হয়।তাই আমরা সবাই সবার জন্য দোয়া করবো। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করেন তিনি। দোয়া ও ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে দেশের সকল মানুষের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...