অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

নতুন বিতর্কে চলচ্চিত্র শিল্পী সমিতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৬

remove_red_eye

৮৭১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বিতর্ক থামছেই না। এবার শিল্পী সমিতির সাধারণ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন ইফতারের আমন্ত্রণ ও বৈশাখী উপহার পাননি বলে। সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সম্প্রতি পহেলা বৈশাখ ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আগের কমিটি প্রতি ঈদ ও নানা উৎসবে শিল্পীদের ফোন করে তাঁদের বাসায় উপহার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতো। কিন্তু এবার অনেকেই অভিযোগ করে বলেছেন তারা উপহার পাননি।  

এ প্রসঙ্গে অভিনেত্রী মুনমুন বলেন, ‘নির্বাচনের দিন থেকেই একটি প্যানেল আমাকে নানাভাবে ছোট করে আসছে। আমার এত দিনের ক্যারিয়ারে দাগ দিয়েছে। সেসব না হয় বাদ দিলাম। আমি তো আজকের শিল্পী না। আমাকে কেনো ইফতার কিংবা বৈশাখী উপহার দেওয়া হবে না। আমরা তো উপহারের জন্য বসে থাকি না, আমরা চাই সম্মান।

এদিকে নায়িকা তানিন সুবাহ ফেইসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন: ‘…আমরা শিল্পী সমিতির সদস্য হওয়ার পর থেকেই বিভিন্ন উৎসবে বিভিন্ন উপহার পেয়েছি। কিন্তু বর্তমান কমিটি আসার পর নানা ধরনের বিতর্ক দেখা দিয়েছে। আমার কথাই যদি বলি তা হলে বলবো- এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আমন্ত্রণপত্র, বৈশাখী উপহার ও ইফতারের দাওয়াত দেয়া হয়নি। আপনারা আপনাদের কাছের নির্দিষ্ট কিছু শিল্পীদের উপহার দিয়ে ফেসবুকে ঢালাওভাবে শো-অফ করছেন। তাহলে আমরা কী? আমরা কি শিল্পী না?’

চিত্রনায়ক অভি ফেইসবুকে লিখেছেন: ‘একজন শিল্পী হিসেবে শিল্পী সমিতি থেকে যতটুকু ভালোবাসা পাওয়ার সেটা সম্পূর্ণ দাবি রাখি। কিন্তু পহেলা বৈশাখে শুনেছি আমার অনেক সহশিল্পীদের কাছে তাদের উপহার বা ভালোবাসা পৌঁছে গেছে বাট আমাকে কিন্তু সেটার অংশীদার মনে করেনি তারা।’ 

প্রশ্ন রেখে অভি আরও লিখেছেন, ‘ইফতার পার্টির জন্য তারা কল করে দাওয়াত করেছে। যাই হোক এতে কি আমি একজন শিল্পী হিসেবে সমিতির কাছ থেকে পুরোপুরি সম্মান পেলাম? এই প্রশ্নটা আমার শিল্পীদের কাছে উত্তর দিন।’ তবে বিষয়টি নিয়ে শিল্পী সমিতির কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

রাইজিংবিডি.কম

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...