বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৪
৫৩৯
ভারতকে নিজস্ব যুদ্ধবিমান তৈরিতে সহায়তা করবে যুক্তরাজ্য। রাশিয়ার সমরাস্ত্রের ওপর ভারতের নির্ভরতা কমাতে এই সহায়তা করা হবে। ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সফরের দ্বিতীয় দিনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বরিস জনসন। হায়দারাবাদ হাউসে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। বৈঠকে দুই দেশের প্রধানদের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বরিস জনসন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বৈঠক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তার বিষয়ে মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন জনসন। এই প্রতিশ্রুতির মধ্যে ভারতকে যুদ্ধবিমান তৈরির সহায়তার বিষয়টিও রয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সমরাস্ত্রের ক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে ভারতের নির্ভরতা কমাতে সহযোগিতা করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর জন্য ভারতের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি।
প্রসঙ্গত, রাশিয়া থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র আমদানি করে ভারত। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের আমদানি করা অস্ত্রের ৫০ শতাংশই এসেছে রাশিয়া থেকে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত