মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২২ বিকাল ০৩:৫৫
৫২৮
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমিসহ আধা-পাকা ঘর পেয়ে খুশি ভুমিহীন গৃহহীন পরিবারগুলো। আশ্রয়ন প্রকল্পের নির্মিত তৃতীয় পর্যায়ের ২১০টি ঘরের মধ্যে ১১০টি ঘর উদ্ভোধনের অপেক্ষায়। আগামী ২৬শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে নির্মিত ঘরগুলো উদ্ভোধন করবেন।
উপজেলার হাজির হাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আশ্রয় পাওয়া পরিবারগুলো জানান, তারা কোন দিন ভাবেননি মাথা গোঁজার মতো নিজেদের একটি ঠিকানা হবে। আজ আমরা অসহায় পরিবারগুলো প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকি,আর আমাদের কোন কষ্ট নেই। অগে খুব কষ্টে ছিলাম। বর্ষায় বৃষ্টির পানিতে খুব কষ্ট করেছি। এখন খুব আরামে থাকি। ঘর বরাদ্ধ পেয়ে আমরা খুব খুশি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা নামাজ পড়ে দোয়া করি শেখ হাসিনার জন্য। আমাগোরে বিনা পয়সায় সুন্দর ঘর করে দিছেন প্রধানমন্ত্রী। এখন আমাদের কোন চিন্তা নাই ।
প্রধানমন্ত্রীর উপহার ঘর বরাদ্ধ পেয়ে খুব খুশি ভ্যানগাড়ী চালক আব্দুর রহমান। অভাবের সংসার। ভ্যানগাড়ী চালিয়ে সংসার চালায়। তার ৩ ছেলে । কোন জায়গা জমি নেই। আগে অন্যের বাড়ীতে থাকতেন। এখন প্রধানমন্ত্রীর উপহার ঘর বরাদ্ধ পেয়ে খুব খুশি।
মা বাবা ও স্মামী নেই প্রধানমন্ত্রীর উপহার ঘর বরাদ্ধ পাওয়া শিল্পী বেগমের। স্মামী পরিত্যাক্তা শিল্পী বেগম। ২ ছেলে নিয়ে থাকতেন অন্যের বাড়ীতে ঝুপড়ি ঘর উঠিয়ে। ঘর বরাদ্ধ পেয়ে ঘরে উঠে চোখে মুখে খুশির ঝিলিক দেখা যায়। জানতে চাইলে দুহাত উঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। বলেন স্মামী অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছেন। ছোট ২টি ছেলে নিয়ে অন্যের বাড়ীতে কাজ করে জীবনটা কাটিয়ে দিচ্ছি ঝুপড়ি ঘরের মধ্যে। টাকা পয়সার অভাবে ঘর করতে পারিনি। বর্ষা ও শীতে অনেক কষ্ট করেছি। এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকছি আর কষ্ট হবেনা।
উপজেলার হাজির হাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেঘনা পাড়ে বসবাস করতেন হালিমা বেগম। তার স্মামী নেই। হাঁস,মুরগী পালন করে কোন মতে অভাবের সংচার চালান। ৩ ছেলে নিয়ে অনেক কষ্ট করে কোন মতে জীবন যাপন করেন। ১ ছেলেকে মাদ্রাসায় পড়ান। । বরাদ্ধকৃত ঘর পেয়ে খুব খুশি তিনি। এখন ৩ ছেলেকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকব। আর আমাদের কষ্ট হবেনা ।
মোঃ নিরব একজন শ্রমিক। অন্যের বাড়ীতৈ গাছ কাটতে গিয়ে পা ভেঙ্গে এখন ঘরে বসে আছেন। কোন কাজ কর্ম করতে পারেনা। অভাবের সংসার। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে আছেন। প্রধানমন্ত্রীর উপহার ঘর বরাদ্ধ পেয়ে খুবই আনন্দিত।
প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুব খুশি ৬০ বছর বয়সী মিনারা বেগম। প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে আনন্দিত। চোখে মুখে শুধু হাসির ঝিলিক। ঘর পেয়ে আবেগ আপ্লুত কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার কেউ নেই। সরকার আমাকে একটা ঘর দিয়েছে। আমি নামাজ পড়ে দোয়া করি। এখন আমার কোন চিন্তা নাই। শেখ হাসিনার প্রতি আমরা খুশি।
আশ্রয়ন প্রকল্পে নির্মিত প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুব খুশি রিকসা চালক মোঃ নুরআলম। আজ আমরা প্রধানমন্ত্রীর উপহার ঘরে থাকব। আমরা নদী ভাঙ্গা মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য বিনা মূল্যে ঘর করে দিয়েছেন। আজ আমরা বউ বাচ্চা নিয়ে নিরাপদে থাকব। আমাদের কোন কষ্ট হবেনা। আমরা খুব খুশি। প্রায় প্রতিদিন আমাদের খোজ খবর নেওয়ার জন্য ইউএনও স্যার আসেন। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে আমরা খুব ভালো আছি।
মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ভোলার মনপুরায় প্রথম ও দ্বিতীয় ধাপে ২শত ৫০ ভূমিহীন ও গৃহহীণ পরিবারের জন্য নির্মিত হয়েছে আধা-পাকা টিনের ঘর । প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারী খাস জমিতে এসব ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার নির্মানাধীন ঘরগুলো ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিনা মূল্যে বিতরন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার (ঘর) পেয়ে বসবাস করছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা অক্লান্ত পরিশ্রম করে নির্ধারিত সময়ের মধ্যে ঘরগুলো নির্মান করে উপকার ভোগীদের মাঝে বুঝিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরগুলোতে বসবাস করছেন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মানুষ। ঘর পেয়ে খুব খুশি উপকার ভোগীরা। তৃতীয় ধাপেও নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো এখন উদ্ভোধনের অপেক্ষায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া জানান, প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমি বরাদ্ধ দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। তৃতীয় ধাপে মোট ২১০টি ঘর নির্মান করা হবে। এর মধ্যে ১১০টি ঘর সম্পুর্ন করা হয়েছে। নির্মিত ১১০টি ঘর এখন উদ্ভোধনের অপেক্ষায়। নির্মিত ঘরগুলো বাথরুম , গোসলখানা, বারান্দাসহ ২ কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা-পাকা ঘরের নির্মান ব্যয় ২ লক্ষ ৫৯ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, তৃতীয় ধাপে আশ্রয়ন প্রকল্পের ২১০টি ঘরের মধ্যে ১১০টি ঘর নির্ধারিত সময়ের মধ্যে প্রধানমুন্ত্রীর উপহার ঘর নির্মানের কাজ শেষ হয়েছে। ঘরগুলো উদ্ভোধনের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৬শে এপ্রিল নির্মিত ঘরগুলো উদ্ভোধন করবেন। উদ্ভোধন শেষে আমরা উপকারভোগীদের জমির কবুলত রেজিঃসহ নির্মিত ঘরগুলো হস্তান্তর করব।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক