অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় অসহায় ১৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ শুরু

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২২ ভোর ০৫:৩৪

remove_red_eye

৪৯৩

 নুরভানু। বয়স পঞ্চাশ। স্বামী মৃত আবদুল হক। উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা। পর পর তিনবার মেঘনার ভাঙ্গনে সহায় সম্বল সব হারিয়ে দিশেহারা। স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন ও অন্যান্য সবার সহযোগিতায় পুরানো ভাঙ্গা টিন দিয়ে বেঁড়ির পাশে খাস জমিতে বসবাস। শুধু নুরভানু নয় মেঘনার কড়ালগ্রাসে ভোলার মনপুরা উপকূলে হাজার হাজার মানুষ সর্বশান্ত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায়  নদী ভাঙ্গন কবলিত এলাকায় প্রধানমন্ত্রীর পুর্নবাসন সহায়তার আওতায় অনুদানের চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও ইউএনও মোঃ শামীম মিঞা।

এই সময় নুরভানুর হাতে প্রধানমন্ত্রীর অনুদানের ৭৫ হাজার টাকা চেক হস্তান্তর করা হয়। অনুদানের চেক পেয়ে খুশিতে কাঁদতে শুরু করেন নুরভানু। পরে দু’হাত তুলে দোয়া করলেন প্রধানমন্ত্রী যেন হাজার বছর বেঁচে থাকে।

নুরভানু ছাড়াও হাজীরহাট ইউনিয়নের নদী ভাঙ্গণে দিশেহারা ইউসুফ, ইউনুচ, হেলাল, বিবি মাফিয়া, নিকুঞ্জ দাস ও ধারা দাসের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করা হয়।

শুধু নুরভানু নয় উপজেলার চারটি ইউনিয়নে নদী ভাঙ্গনে সর্বশান্ত ১৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১ কোটি ১০ লক্ষ টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজীরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া ও প্রেস ক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...