অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২২ ভোর ০৫:৩৩

remove_red_eye

৪৮৭

 ভোলার মনপুরায় পাশের বাড়ির বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম মৃত ঘোষনা করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে লতিফ মাঝির নতুন বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।
পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুটি হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল কাদের মোল্লার ছেলে আবির ইসলাম (৫)।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম জানান, পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বে মারা যায়।