অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় চার গরু চোরের সাত দিনের রিমান্ড


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৮

remove_red_eye

৫২০

 ভোলার মনপুরায় ঢালচরের গহীন বনে পুলিশের অভিযানে আটককৃত চার গরু চোরকে মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

বুধবার দুপুর ২ টায় মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরু মিয়া এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাবেক সচিবের খামাড়ের বাতান আব্বাস বাদী হয়ে আটককৃত গরু চোরদের বিরুদ্ধে থানায় মামলা করে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক সচিব স্যারের খামাড়ের বাতান আব্বাসের মামলায় আটককৃত চোরদের আদালতে সোর্পদ করা হয়। পরে রিমান্ড আবেদন করলে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।