অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ফের বাড়ল স্বর্ণের দাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০১৯ রাত ১১:৫৮

remove_red_eye

১০৬৫

বাংলার কণ্ঠ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম বাড়া অব্যাহত থাকায় ২০ দিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। মানভেদে ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা বেড়েছে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রুপার দাম বাড়েনি।

নতুন মূল্য বুধবার (২৪ জুলাই) থেকে কার্যকর হবে বলে মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে গত ৬ থেকে ৭ বছরের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ ছাড়া দেশীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম বাড়ায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৪ জুলাই ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ৪১ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২৩ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ধরা হয়েছে ৬৫ হাজার ২৭ টাকা। বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৩ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৩০ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪৬ হাজার ১৪ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ভরিপ্রতি দাম ২৩ ক্যারেট ৬৩ হাজার ৮৬০ টাকা, ২২ ক্যারেট ৫২ হাজার ১৯৬, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ ও ১৮ ক্যারেট ৪৪ হাজার ৮৪৮ টাকা।

ভরিতে ২৩ ক্যারেটে এক হাজার ১৬৭ টাকা, ২২ ক্যারেটে এক হাজার ১৬৭, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে এক হাজার ১৬৬ টাকা বেড়েছে।

তবে স্থিতিশীল আছে সনাতন পদ্ধতিতে স্বর্ণ ও রুপার দাম। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৬ হাজার ৮২৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...