অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় গলাকাটা গুজবসহ বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারের সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০১৯ রাত ১০:৩৭

remove_red_eye

৮১৮


জুয়েল সাহা বিকাশ || ভোলায় গলাকাটা গুজব, গণপিটুনিসহ ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক এবং জঙ্গিবাদ সংক্রান্তে বিষয়ে সচেতনতামূলক জনসভা ও লিফলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার । জেলা পুলিশের আয়োজনে বুধবার দুপুরে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানের পাইকিংয়ের মাধ্যমে ও দোকানে দোকানে এবং উপস্থিত ও রাস্তায় চলাচলকারী মানুষের মাঝে লিফলেট বিতরণ করে মানুষকে এ বিষয়গুলো সম্পর্কে সচেতন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মোঃ শাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এম মিজানুর রহমান, ভোলা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ ছগীর মিঞা, ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ শহিদুল ইসলাম , ভোলা শহর ও যানবাহন শাখা (টিআই) মোঃ সাইফুল ইসলাম এবং মোঃ মাছউদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেএসবি/২৪ জুলাই