অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২১শে জুন ২০২৬ | ৭ই আষাঢ় ১৪৩৩

সূচকের পতন, সর্বনিম্ন অবস্থানে লেনদেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১০:০৭

remove_red_eye

৫০২

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ এপ্রিল) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সকালে লেনদেন শুরুতে পুঁজিবাজারে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তীতে তা পতনমুখী অবস্থানে নেমে আসে। গত বুধবার (১৩ এপ্রিল) পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল।

এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসইতে লেনদেন তিনশত কোটি টাকার ঘরে নেমে এসেছে। গত এক বছরের হিসেবে ডিএসইতে লেনদেন সর্বনিম্ন অবস্থায় রয়েছে।

উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

রোববার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৪.৮৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৫.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪২.২২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৪৪ পয়েন্ট কেমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৫.০০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫৮টির, কমেছে ২৮০টির এবং অপরিবর্তিত আছে ৪১টির। এদিন ডিএসইতে ৩৩৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৩৫ কোটি টাকা কম।

ডিএসইতে গত বছরের ৫ এপ্রিল ২৩৬ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছিল। সেই হিসাবে প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে ডিএসইর লেনদেন।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৩৮.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৮০.৬৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৬৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩০২.৫২ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৬.৭৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬২টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত আছে ৩৯টির। দিন শেষে সিএসইতে ১৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আমলা নয়, ট্যাক্স নীতি তৈরিতে দক্ষদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

আমলা নয়, ট্যাক্স নীতি তৈরিতে দক্ষদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

৩-৪ বছরের মধ্যে নিয়োগ পাবেন ২৫ হাজার মিডওয়াইফ

৩-৪ বছরের মধ্যে নিয়োগ পাবেন ২৫ হাজার মিডওয়াইফ

রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটে চ্যালেঞ্জে বাজেট: সিপিডি

রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটে চ্যালেঞ্জে বাজেট: সিপিডি

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের সফরে কি খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার?

তারেক রহমানের সফরে কি খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার?

হজের নিবন্ধনের সময় আরও এগিয়ে আনলো সৌদি, কতটা প্রস্তুত বাংলাদেশ?

হজের নিবন্ধনের সময় আরও এগিয়ে আনলো সৌদি, কতটা প্রস্তুত বাংলাদেশ?

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

আরও...