অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ | ২৬শে কার্তিক ১৪৩৩


ভোলায় ছাত্রদলের আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ রাত ০৯:১৬

remove_red_eye

৯৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ



বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকেল ৫টায় ছাত্রদলের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আল রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এতে প্রথমস্থান লাভ করেন ভোলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জিদান আনাবীর, দ্বিতীয় স্থান লাভ করেন ভোলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি এবং তৃতীয় স্থান লাভ করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাওন আব্রাহার। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী

শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

ভোলায় শ্যামাপূজা উপলক্ষে ১৬ মন্দিরে ১৬ টন চাল বরাদ্দ দিলেন তথ্য মন্ত্রী পার্থ

ভোলায় শ্যামাপূজা উপলক্ষে ১৬ মন্দিরে ১৬ টন চাল বরাদ্দ দিলেন তথ্য মন্ত্রী পার্থ

বাবাকে হারিয়ে ভোলা হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে প্রতিদিন যুবকের অবস্থান কর্মসূচি

বাবাকে হারিয়ে ভোলা হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে প্রতিদিন যুবকের অবস্থান কর্মসূচি

আরও...