অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১০:০৩

remove_red_eye

৫৪৪

উত্তর কোরিয়া সফলভাবে একটি নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি তাদের কৌশলগত পারমাণবিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে রোববার পিয়ংইয়ং জানিয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের সময় দেশটির নেতা কিম জং-উন হাসছেন এবং হাততালি দিচ্ছেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাদের ধারণা উত্তর কোরিয়া শিগগিরই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরিকল্পনা করছে। এই সংবাদ তারই ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ ২০১৭ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এর পরের বছর পুংগি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ বিস্ফোরণে উড়িয়ে দেয় পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সমঝোতার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ওই সুড়ঙ্গ পুনরুদ্ধারের কাজ চলছে।

কেসিএনএ বলেছে, ‘নতুন ধরনের কৌশলগত অস্ত্রটি... যুদ্ধক্ষেত্রে দূরপাল্লার গোলন্দাজ ইউনিটের সক্ষমতাকে ব্যাপকভাবে উন্নত করতে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনায় দক্ষতা বাড়াতে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
 
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...