মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২২ রাত ১০:৩৪
৫০২
ভোলার মনপুরায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত মৃত ঘোষনা করেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা রফিজলের পুকুরে এই ঘটনা ঘটে।মৃত শিশুরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিজল এর মেয়ে লিয়া (১০) এবং মন্তাজের ছেলে আদর (৬)। দুই শিশু সর্ম্পকে চাচাতো ভাই-বোন।
পরিবারসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সকালের খাবার শেষে সাঁতার শিখতে নিজ বাড়ির পুকুরের যায় দুই চাচাতো ভাই-বোন লিয়া ও আদর। কিছুক্ষণ পরে শিশু লিয়ার মা পুকুরে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে দুপুর সাড়ে ১২ টার সময় পুকুরের পানিতে দুই শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে হাসাপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত মৃত ঘোষনা করেন।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত