অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে বিপুল পরিমান জাটকা ইলিশ জব্দ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:২৭

remove_red_eye

৪৮৪

ভোলার দৌলতখানে  বুধবার দুপুরে অভিযান চালিয়ে সুবেদার মোড় এলাকায় রিপন মৃধার মাছঘাট থেকে বিপুল পরিমান ইলিশ পোনা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন পুলিশের সহায়তা নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মশারী জালসহ মাছধরার একটি ট্রলার জব্দ করা হলেও ট্রলার ও মাছের মালিক মিজান মেম্বার ও নীরব পালিয়ে যান। জব্দকৃত ইলিশের পোনাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের উপস্থিতিতে দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়। পরে নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, বিপুল পরিমান ইলিশ পোনা ও মশারী জাল সহ মাছধরার একটি ট্রলার জব্দ করা হয়েছে। এসময় মাছের মালিক মিজান মেম্বার ও নীরব পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য,অসাধু একাধিক চক্র দৌলতখান মেঘনায় নিষিদ্ধ মশারী জাল, বেড়জাল, খড়চী জাল ও বেহন্দি জাল পেতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করছে। আহরিত এসব মাছ গ্রাম গঞ্জের হাটবাজারে ও বাড়ি বাড়ি গিয়ে প্রকাশ্যে বিক্রি করছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...